স্টাফ রিপোর্টার : সাভার পৌর এলাকার শাহীবাগে বুধবার (১৭ জুন) বিকেলে সাভার মডেল কলেজের অডিটোরিয়ামে কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য বাংলাদেশ ব্যাংকের ডিজিএম (অব.) ও ট্রাস্টের ট্রেজারার মরহুম মনসুর রহমান, সাবেক সদস্য এখলাস উদ্দিন খান, আলহাজ মোহাম্মদ মহসিন, কলেজের সাংগঠনিক কমিটির সাবেক সভাপতি অধ্যাপক (অব.) মকবুল হোসেন স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার মডেল ট্রাস্টের সহ-সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার ইসলামী সমাজকল্যাণ ট্রাস্টের প্রধান উপদেষ্টা মেহাম্মদ দেলোয়ার হোসাইন, সাভার মডেল ট্রাস্টের সদস্য হাসান মাহবুব মাস্টার, এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, কলেজের গভর্নিংবডির সাবেক সভাপতি অতিরিক্ত সচিব (অব.) আব্দুল আজিজ, ধামরাই কলেজের অধ্যক্ষ (অব.) অধ্যাপক মোঃ আমিনুর রহমান প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ট্রাস্টের মরহুমদের পরিবারের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আশরাফুজ্জামান শিপু, মোঃ তারিকুল ইসলাম, ট্রাস্টের সদস্য অধ্যক্ষ লুৎফর রহমান খান।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (অব.) মিরাজুল ইসলাম, সহকারী অধ্যাপক মো: মনসুর আলী, আলী হোসেন, রাশেদুল ইসলাম, নাজমুন নাহার, ওয়াহিদা নাসরিন, মাসুম সায়িদ, রেজাউল করিম, আসাদুজ্জামান জীম, আবু সাঈদ, হাসান রোহান রনি, হাসানুর রহমান, রাশেদুল ইসলাম প্রমুখ।
