শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে আইন শৃংখলার অবনতি বিষয়ে পুলিশের সঙ্গে সাক্ষাতে জামায়াত প্রতিনিধি দল
daily-fulki

সাভারে আইন শৃংখলার অবনতি বিষয়ে পুলিশের সঙ্গে সাক্ষাতে জামায়াত প্রতিনিধি দল



স্টাফ রিপোর্টার : সাভার মডেল থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও মাদক কারবারিদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাভার থানা শাখার একটি প্রতিনিধি দল থানায় গিয়ে তাদের অবস্থান তুলে ধরেন।

বুধবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে প্রতিনিধি দলটি সাভার মডেল থানায় উপস্থিত হন।

প্রতিনিধি দলের নেতৃত্বদেন সাভার থানা জামায়াতের আমির আব্দুল কাদের । প্রতিনিধি দলে থানা সেক্রেটারি শরিফুল ইসলাম, সহকারি সেক্রেটারী আঃ রহীম, ঢাকা জেলা উত্তর শিবির নেতা মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ফাহিম উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সাভার মডেল থানার কয়েকজন পুলিশ সদস্য ও দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম এবং মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ ছিল। এসব অভিযোগের বিষয়ে তদন্তের পর সংশ্লিষ্ট কয়েকজনকে ক্লোজড (সংযুক্ত) করা হয়েছে বলে তারা উল্লেখ করেন।

এ সময় সাভার থানা জামায়াতের আমির আব্দুল কাদের বলেন, “গত কয়েকদিন ধরে পুলিশের বিভিন্ন অনিয়মের বিষয় আমরা লক্ষ্য করছি। সাভারের বিভিন্ন এলাকায় মাদক, হত্যা, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধেই যদি অনিয়মের অভিযোগ ওঠে, তাহলে সাধারণ মানুষ ন্যায়বিচার ও সেবা কোথায় পাবে?”

তিনি আরও বলেন, “সাভারের মতো গুরুত্বপূর্ণ থানায় এখনো স্থায়ীভাবে ওসি নিয়োগ না হওয়ায় জনসেবা ব্যাহত হচ্ছে। দ্রুত যোগ্য ও দক্ষ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে আইনশৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

জামায়াতের নেতারা বলেন, জনগণের নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে প্রশাসনের জবাবদিহিতা থাকতে হবে। পুলিশের কোনো সদস্যের অনিয়ম বা দুর্নীতি জনগণ মেনে নেবে না বলেও তারা মন্তব্য করেন।

এ সময় প্রতিনিধি দল সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসাধারণের আস্থা ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানায়।

 

সর্বাধিক পঠিত