গবি প্রতিনিধি : বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম (বিপিএফ) এর গণ বিশ্ববিদ্যালয় (গবি) শাখার কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক তৃতীয় বর্ষের আশিকুল ইসলাম তুহিন।
রবিবার (১৪ জুন) বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সভাপতি মো. আজিবর রহমান ও সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান তানভীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৬-২৭ সেশনের এক (০১) বছর মেয়াদি এ কমিটি অনুমোদন প্রদান করে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ- সভাপতি সাব্বির হোসেন, সহ-সভাপতি রাজিবুল হোসেন, শামিম হোসেন, মাইসা তাসনিম, সহকারী সাধারণ সম্পাদক সৈকত হোসেন, আল-আমিন, বি এম মাহমুদুল হাসান, রিজন চৌধুরী সাব্বির, মো. মনিম আহমেদ, এইচ এম কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন, নূর মোহাম্মদ, সোয়াদ আহমেদ, ইয়াসিন আরাফাত সেলিম। কোষাধ্যক্ষ মাইনুল ইয়াসিন, সহকারী কোষাধ্যক্ষ কাজী মো. আবুল বাকী সৌমিক, প্রকাশনা সম্পাদক মুসফিকুর রহমান, সহকারী প্রকাশনা সম্পাদক রেজান রহমান রুদ্র,
দপ্তর সম্পাদক পদে রয়েছেন মাহমুদুল হাসান, সহকারী দপ্তর সম্পাদক তুহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. ইসাসিন আরাফাত, সহকারী ক্রীড়া সম্পাদক তাওহিদুল ইসলাম মাহি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক চাঁদনী আক্তার তমা, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইফাহ জাহান অবনি, সাদিয়া ইসলাম মুনা, গবেষণা সম্পাদক ফারজানা আক্তার, সহকারী গবেষণা সম্পাদক পদে রয়েছেন সালাউদ্দিন মন্ডল, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক উম্মে হানি, সহকারী শিক্ষার্থী কল্যাণ সম্পাদক আমেনা আক্তার মিম, প্রকাশনা ও দলিলপত্র সম্পাদক শামসুল আলম, গণমাধ্যম ও সেমিনার সম্পাদক তমাল কুমার ম্রেধা, সহকারী গণমাধ্যম ও সেমিনার সম্পাদক নাফিজ হোসেন।
এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তানভির আহমেদ, মারুফ হাসান, সাইমন ইসলাম নয়ন, ফারদিন আরিয়ান শিহাব, মো. হাসানুর আরিফ আলভি, মো. হাসিবুল আলম, মো. রেদোয়ানুল ইসলাম রিয়াদ, আশিকুর রহমান আকাশ, এফ.এম সিয়াম, আল মাহিম, মো. রিফাত উল্লাহ, রিফাত, ইফতেখারুল এবং মো. পারভেজ মাহফুজ।
