মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার : সাভারে কৃষিমন্ত্রী
daily-fulki

ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার : সাভারে কৃষিমন্ত্রী


স্টাফ রিপোর্টার : মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণে কাজ করছে সরকার। এ লক্ষ্যে প্রতিটি জেলায় একটি করে খামার তৈরীর করার পরিকল্পনা হতে নেয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ছাগল গবেষণাগার পরিদর্শনকালে তিনি একথা বলেন।


মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী বলেন, গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০০১-২০০৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ‘ব্ল্যাক বেঙ্গল’ ছাগল পালনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলো। ছাগলের কৃত্রিম প্রজনন, সহজ শর্তে ঋণ প্রদান ও দরিদ্র নারীদের বিনামূল্যে ছাগল বিতরণের মতো কর্মসূচি নিয়েছিলো। 


তিনি আরও বলেন, তবে দুর্ভাগ্যজনকভাবে পরের সরকারগুলো রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ছাগল সম্প্রসারণের প্রকল্প পরিত্যক্ত ঘোষণা করায় এখন বিলুপ্তির পথে আমাদের দেশীয় ব্লাক বেঙ্গল ছাগল।


বর্তমান সরকার যে কোন মূল্যে ব্লাক বেঙ্গলের ঐতিহ্য ফিরিয়ে আনবে। মহিষ প্রজনন ধরে রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে‌ বলেও মন্তব্য করেন মন্ত্রী।
পরে তিনি এলডিডিপি প্রকল্পের সমাপনী কর্মশালা ও নবনির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন করেন।


এরপর প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে (এলডিডিপি) কর্মরত প্রাণিসম্পদ সম্পসারণ কর্মকর্তাদের চাকরি বন্দোবস্তকরণের দাবিতে মানববন্ধন করা কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলেন। পরে মন্ত্রী মহিষ গবেষণা উন্নয়ন প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন।


এ সময় অন্যান্যের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. শাকিলা ফারুক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান প্রমূখ উপস্থিত ছিলেন।
 

সর্বাধিক পঠিত