মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে অস্ত্র ঠেকিয়ে তিন লাখ টাকা ছিনতাই
daily-fulki

ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে অস্ত্র ঠেকিয়ে তিন লাখ টাকা ছিনতাই


ধামরাই প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের বেরিকেড দিয়ে গৌরাঙ্গ রাংজবংশী (৪০) নামের এক ব্যক্তির কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বিলট্রেড নামক কারখানার পশ্চিমপাশে এ ঘটনা ঘটে।  


ভুক্তভোগী গৌরাঙ্গ রাজবংশী জানান, তিনি এসডিআই নামের এক বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে তিন লাখ টাকা ঋণের চেক ডাচ বাংলা ব্যাংক কালামপুর বাজার শাখায় জমা দেন। মঙ্গলবার তিনি ওই ব্যাংক থেকে তিন লাখ টাকা উত্তোলন করেন। এরপর তিনি অটোরিকশা যোগে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে নান্নার গ্রামের বাড়ি যাচ্ছিলেন। অটোরিকশায় আরও যাত্রী ছিল বলে জানান তিনি। অটোরিকশাটি যখন কালামপুর বিলট্রেড নামের একটি কারখানার পশ্চিম পাশে পৌঁছায় তখন একটি হায়েচ মাইক্রো দিয়ে বেরিকেড দেয়। 

এরপর মাইক্রো থেকে পাঁচ-ছয়জন ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে হাইয়েচে তুলে নিয়ে যায়। এরপর তাকে গাড়ির ভেতরে মারপিট করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে এক ঘন্টা গাড়ির ভেতরে ঘুরাতে থাকে। পরে তাকে মহাসড়কের ডাউটিয়া সেতুর কাছে নামিয়ে দেয়। তবে এ ঘটনায় থানায় কোন অভিযোগ দেননি তিনি।  
 

সর্বাধিক পঠিত