মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মাদককান্ডে জড়িত থাকার দায়ে এবার সাভার থানার ওসি অপারেশন ক্লোজ
daily-fulki

মাদককান্ডে জড়িত থাকার দায়ে এবার সাভার থানার ওসি অপারেশন ক্লোজ

 

স্টাফ রিপোর্টার : মাদকের সাথে যুক্ত থাকার দায়ে এবার সাভার মডেল থানার পরিদর্শক ( অপারেশন) হেলাল উদ্দিনকে  ঢাকা জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।  আলোচিত এ পরিদর্শক ছাড়াও ইতিপূর্বে সাভার মডেল থানার ওসি এবং ৩ এস আইকে মাদক কারবারিদের সাথে যুক্ত থাকার দায়ে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিন  পৌরসভা এলাকার রাজাসনের পালোয়ানপাড়া মহল্লার মাদক সম্রাট শামীম, বেদে পল্লীর একাধিক মাদক ব্যবসায়ি ও সাভার সদর ইউনিয়নের দেওগা গ্রামের মাদক কারবারিদের সাথে সুসম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি ইয়াবা উদ্ধার ও বিক্রয়ের কেলেংকারি ফাঁস হলে জেলা পুলিশ সুপারকে বিষয়টি অবগত হন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া তার মাদককান্ডে জড়িত থাকার কথা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাদের তদন্তে বিষয়টি বেরিয়ে আসে। পরে জেলা পুলিশ সুপারের নির্দেশে তাকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

এ বিষয়ে জানতে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন শিল্পীকে একাধিক বার ফোন করলেও কথা বলা  সম্ভব হয়নি।  তবে জেলার অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম) জাহাঙ্গীর আলম জানান, ক্লোজের বিষয়টি সঠিক। তবে জেলা পুলিশ সুপার কি কারণে পরিদর্শক হেলাল উদ্দিনকে ক্লোজ করেছেন তা জানা নেই।

সর্বাধিক পঠিত