সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় দিনের পরদিন নিজ মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেফতার
daily-fulki

আশুলিয়ায় দিনের পরদিন নিজ মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেফতার


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় নিজের মেয়েকে পাঁচ মাস যাবৎ ধর্ষণের অভিযোগে সুলতান (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ।


সোমবার (১৫ জুন) দুপুরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের দক্ষিণ গাজিরচট দুদু মার্কেট সংলগ্ন এলাকার মাসুদের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুলতান বরিশাল জেলার মুলাদী থানার বাটামারা গ্রামের বাসিন্দা।  বর্তমানে তিনি আশুলিয়ার ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতান তার মেয়েকে একটি পোশাক কারখানায় চাকরি করাতেন। এছাড়া তার প্রতিবন্ধী স্ত্রীকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি মেয়েকে ধর্ষণের অভিযোগ সামনে এলে বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ গিয়ে সুলতানকে থানায় নিয়ে যায়।


আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সুলতান নামে এক ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার বিষয়ে ভুক্তভোগীর অভিযোগ ও প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

সর্বাধিক পঠিত