মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে ৬ জুয়াড়ি গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ
daily-fulki

সাভারে ৬ জুয়াড়ি গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ


স্টাফ রিপোর্টার : সাভারে বিশেষ অভিযান চালিয়ে ছয়জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়।


ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
রোববার (১৪ জুন) দিবাগত রাত সাড়ে ৩টারদিকে সাভার পৌরসভার পোড়াবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবির একটি দল। 

অভিযানে জুয়ার আসর থেকে খোকন (৫০), মো. রাশেদ (৪০), মনির (৪৭), রবিন (২৫), সিনবাদ (২৬) এবং মো. খোকন হোসেন (৪১) নামে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই সাভারের বিভিন্ন এলাকার বাসিন্দা।


অভিযানকালে তাদের কাছ থেকে এক বান্ডিলে ৫২টি তাস, পাঁচ বান্ডিল ইনটেক তাস, নগদ ১১ হাজার ৫৫০ টাকা এবং জুয়া পরিচালনায় ব্যবহৃত একটি প্লাস্টিকের পাটি জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে এলাকায় জুয়ার আসর পরিচালনা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।


এ ঘটনায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩ ও ৪ ধারায় সাভার মডেল থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৫৯/২৬ (১৪ জুন) দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।


ডিবি (উত্তর) এর ওসি মো. সাইদুল ইসলাম বলেন, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বাধিক পঠিত