রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে নিরাপদ সড়ক চাই’র নতুন কমিটি গঠন
daily-fulki

সাভারে নিরাপদ সড়ক চাই’র নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : সাভারে ‘নিরাপদ সড়ক চাই’ (’নিসচা) উপজেলা শাখার দ্বি-বার্ষিক সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। 


সংগঠনের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সালাউদ্দিন খান নঈম, উপদেষ্টা মোহাম্মদ কামরুজ্জামান লিটন, মুহাম্মদ আলমগীর কবির, সাংবাদিক নজমুল হুদা শাহীন, পুলিশের সার্জেন্ট মামুনুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহমুদ, সংগঠনের কর্মকর্তা বাবুল মোড়ল, সেজুতি ইসলাম,মনি মুক্তা ইসলাম, মোহাম্মদ জাভেদ প্রমুখ।


সভা উপস্থাপনা করেন অমর চাঁদ  মন্ডল। সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠ করা হয়। এ ছাড়া বিগত দিনে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।


সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চোখের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা যারা দেখেছেন তারা সবচেয়ে বেশী এ বিষয়টি নিয়ে উপলব্ধি করতে পারবেন। সড়ক মহাসড়কে প্রতিনিয়ত তাজা প্রাণ ক্ষয় হচ্ছে। দুর্ঘটনা প্রতিরোধে ও দুর্ঘটনা কমাতে সরকার বেশ কতগুলো পদক্ষেপ নিয়েছে। সরকার বরাবরই কাজ করে যাচ্ছে যা চলমান কার্যক্রম। তবে এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে।


সভা শেষে ইসমাইল হোসেনকে পুনরায় সভাপতি ও আজিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে-৩৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
 

সর্বাধিক পঠিত