মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় মোবাইল বিস্ফোরণে আহত মিজানুর হাসপাতালে মারা গেছেন
daily-fulki

আশুলিয়ায় মোবাইল বিস্ফোরণে আহত মিজানুর হাসপাতালে মারা গেছেন


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় আহত মিজানুর রহমান চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বার্ণ ইউনিটে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 


শনিবার (১৪ জুন) গভীর রাতে দুটি মোবাইল ফোন চার্জে লাগানো অবস্থায় ব্যবহার করার সময় আশুলিয়ার রশিদ মার্কেট সংলগ্ন এলাকার আলীমের ভাড়া বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। 


এতে অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহত হন মিজান। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।


দগ্ধ মিজানুর রহমান বাড়ি ফেনীর ছাগলনাইয়া থানার ১০নং গোপালিয়া ইউনিয়ন সিদ্দিক ভেণ্ডারে গ্রামে। তিনি স্থানীয় আলীমের বাসায় ভাড়া থেকে আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় স্টক লটের ব্যবসা করেন।


মিজানুর রহমান দুটি মোবাইল ব্যবহার করতো, একটি আইফোন ও অন্য মোবাইলের নাম জানা যায়নি। দুটি মোবাইল চার্জে রেখে চাপাচাপি করছিলেন। এমন অবস্থায় মোবাইল বিস্ফোরণ হয়। তার শরীরের পুরো অংশ ঝলসে যায়।


ঘটনারদিন রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান প্রতিবেশীরা। এ সময়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলো মিজান। পরে ছুঁটে গিয়ে তার রুমের বারান্দার তালা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয়রা। রুমে থাকা আসবাবপত্র যা ছিলো তার কিছু অংশ বিস্ফোরণ পুড়ে যায়। এবং মোবাইলের পোড়া কিছু অংশ রুমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলো। রোববার (১৪ জুন) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
 

 

সর্বাধিক পঠিত