শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাটুরিয়ায় ইউনিয়ন আঃ লীগ সাধারণ সম্পাদক মোরসালিন বাবু গ্রেপ্তার
daily-fulki

সাটুরিয়ায় ইউনিয়ন আঃ লীগ সাধারণ সম্পাদক মোরসালিন বাবু গ্রেপ্তার


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোরসালিন বাবুকে গ্রেপ্তারতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।


শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার তিল্লি ইউনিয়নের নিজ বাড়ি থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে নেওয়া হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ ডিবি ইনচার্জ মানবেন্দ্র বালো।


গ্রেপ্তারকৃত মোরসালিন বাবু সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুস সালামের ছেলে। বাবার মৃত্যুর পর তিনি তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরবর্তীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।


স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মোরসালিন বাবু তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে নিয়মিত পোস্ট করে আলোচনায় ছিলেন।


এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাতেন এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়েও সক্রিয় ছিলেন।


গ্রেপ্তারকৃত মোরসালিন বাবুর বিরুদ্ধে নারী নির্যাতন ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে ডিবি ইনচার্জ মানবেন্দ্র বালো জানান।
 

সর্বাধিক পঠিত