শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব করলেন বিএনপি নেতা খোরশেদ আলম
daily-fulki

মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব করলেন বিএনপি নেতা খোরশেদ আলম


স্টাফ রিপোর্টার : সাভার চাঁপাইন লালটেক মহল্লায় আনন্দধারা মাদ্রাসা এবং  মোকসেদ আলী মুন্সী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব করলেন বিএনপি নেতা লায়ন মো: খোরশেদ আলম। 


শনিবার (১৩ জুন) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার পরিচালনা কমিটির যুবকরা এই ফল উৎসবের আয়োজন করেন। এ সময় উক্ত মাদ্রাসার সভাপতি  মো: শহীদুল্লাহর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মো: খোরশেদ আলম।


উক্ত অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটি অন্যতম সদস্য  আসাদুজ্জামান ইউসুফ, মিন্টু,অধ্যক্ষ খলিলুর রহমান প্রমূখ।


এছাড়া উক্ত মাদ্রাসা মসজিদের ইমাম ও শিক্ষার্থীদের অভিভাবক এই ফল উৎসবে  অংশগ্রহণ করেন।   মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের হাতে দেশীয় ফল তুলে দেন প্রধান অতিথি।
প্রধান অতিথি এই মাদ্রাসার যে কোনো ভালো কাজে পাশে থাকবে আশা প্রকাশ করে  বলেন, এই কোমলমতি অসহায় এতিম শিশুদের পাশে থাকতে পেরে আমার আনন্দ লাগছে। প্রতি বছর এ আয়োজনটা তাদের জন্য যাতে করা হয়। এই ফল উৎসব সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ হোসাইন আহমেদ।
 

সর্বাধিক পঠিত