শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় মাদকসহ ৭ কারবারি গ্রেপ্তার
daily-fulki

আশুলিয়ায় মাদকসহ ৭ কারবারি গ্রেপ্তার

 

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় পৃথক চারটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।  এ সময় তাদের হেফাজত থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ উদ্ধার করা হয়।

শুক্রবার (১২ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম।

এরআগে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত আশুলিয়ার জামগড়া, পশ্চিম ডেন্ডাবর, ভাদাইল ও দিয়াখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দেউলী এলাকার মৃত সুলতান হোসেনের ছেলে মোঃ নাইম হোসেন (২৭), গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার লোকমানপুর এলাকার মোজাহার মন্ডলের ছেলে মোঃ শহিদ (২০), নীলফামারী জেলার সৈয়দপুর থানার উত্তর সোনাখুলী মাল্লিপাড়া (বোতলাগাড়ী) এলাকার মোঃ আব্দুল কাদেরের ছেলে মোঃ আনিছুর রহমান (৩৩), আশুলিয়ার ভাদাইল আমতলা এলাকার মোঃ শহিদুল আলমের ছেলে মোঃ নুরুল ইসলাম (৪৮), দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার বিরাহিমপুর (গুচ্ছগ্রাম) এলাকার মোঃ মহির উদ্দিনের ছেলে মোঃ জামাল (৩৫), আশুলিয়ার ভাদাইল মধ্যপাড়া এলাকার মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ লুৎফর রহমান (৪৫) ও আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মোঃ সকদুল ইসলামের ছেলে মোঃ বিশাল হোসেন (৩৫)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়ার জামগড়া প্রাইমারী স্কুল এলাকায় অভিযান চালিয়ে মোঃ নাইম হোসেন ও মোঃ শহিদ নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপরে বৃহস্পতিবার রাত পৌনে ১২টারদিকে আশুলিয়ার ভাদাইল আমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নুরুল ইসলাম, মোঃ জামাল ও মোঃ লুৎফর রহমান নামের তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশের পৃথক আরেকটি আভিযানিক দল।

এছাড়াও পৃথক আরেকটি আভিযানিক দল বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার পশ্চিম ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ আনিছুর রহমান নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, শুক্রবার ভোররাতে পৃথক আরেকটি আভিযানিক দল আশুলিয়ার দিয়াখালী দেওয়ান মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মোঃ বিশাল হোসেনকে গ্রেপ্তার করে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সর্বাধিক পঠিত