শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে ঢাকা জেলা জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবির শুরু
daily-fulki

সাভারে ঢাকা জেলা জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবির শুরু

 

স্টাফ রিপোর্টার : সাভারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার উদ্যোগে দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের ১ম দিনের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে সাভার পৌরসভার স্থানীয় একটি মিলনায়তনে শিক্ষাশিবিরের উদ্বোধন করা হয় এবং আগামীকাল শনিবার (১৩ জুন) বিকেল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট মোঃ মসিউল আলম।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মসিউল আলম বলেন, আদর্শিক, সাংগঠনিক ও জনসম্পৃক্ত কার্যক্রম জোরদারের মাধ্যমে সংগঠনকে আরও সম্প্রসারিত ও মজবুত করতে হবে। সমাজের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে ন্যায়, ইনসাফভিত্তিক ও মানবকল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সকল জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সংগঠনের প্রতিটি স্তরে সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলতা, আনুগত্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করতে হবে। সহযোগী সদস্য বৃদ্ধি, কর্মী ও রুকনের মানোন্নয়ন, নিয়মিত সাংগঠনিক বৈঠকাদি করা এবং জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনের ভিত্তি আরও শক্তিশালী করার আহবান জানান।

এডভোকেট মসিউল আলম আরও বলেন, বর্তমান সময়ে ইসলামি আন্দোলনের কর্মীদেরকে অধিক ত্যাগ, ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। জনগণের সুখ-দুঃখে পাশে থেকে তাদের আস্থা অর্জনের মাধ্যমে সংগঠনের গণভিত্তি সুদৃঢ় করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা আন্তরিকতা, নিষ্ঠা ও পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে সংগঠন সম্প্রসারণ ও মজবুতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান।

শিক্ষাশিবিরের শুরুতেই মহাগ্রন্থ আল-কুরআন থেকে আখেরাতের প্রস্তুতির উপর দারস পেশ করেন মাওলানা আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক আনুগত্য, পরামর্শ ও মোহাসাবার উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। সংগঠনের নেতৃবৃন্দের সকল নির্দেশনা পুঙ্খানুরূপে পালনের আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ব্যারিস্টার নজরুল ইসলাম চলমান পরিস্থিতিতে সংগঠনের জনশক্তিদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। রুকনদের জ্ঞান অর্জন, বেশি বেশি আমল করা, প্রতিবেশির হক আদায় করার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।

সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন রুকনদের উদ্দেশ্যে সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম ও রুকনদের দায়িত্ব-কর্তব্য বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ ও অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা এবিএম কামাল হোসাইন ও উপাধ্যক্ষ মোঃ শাহাদাত হোসাইনসহ জেলা ও থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বাছাইকৃত রুকনরা উপস্থিত ছিলেন।

শিক্ষাশিবিরে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক চর্চা এবং দায়িত্বশীলতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ভিত্তিক সেশন অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে প্রত্যাশা করেন।

 

সর্বাধিক পঠিত