বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
লিচু ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতিকর না উপকারী?
daily-fulki

লিচু ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতিকর না উপকারী?


ডায়াবেটিস রোগীরা যে কোনো ফল খাবার আগে ভাবনায় পড়ে যান। এটা খাওয়া যাবে তো? ওটা খেলে না আবার সুগার বেড়ে যায়। চলছে লিচুর সিজন। ডায়াবেটিস রোগীরা কি লিচু খেতে পারবেন। লিচু খেলে সুগার বাড়বে না তো? নানা দুশ্চিন্তা মাথায় ভর করে।

এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিস রোগীরা লিচু খেতে পারবেন। তবে ডায়াবেটিস রোগীরা পরিমিত পরিমাণে লিচু খেতে পারবেন। এটি বিশেষ কোনো ক্ষতিকর নয়; বরং উপকারী । তবে মিষ্টি ফল হওয়ায় এটি একদম ইচ্ছামতো খাওয়া যাবে না। লিচুর কিছু উল্লেখযোগ্য উপকারিতা রয়েছে। এর খাওয়ার কিছু নিয়মও রয়েছে।

লিচুর গ্লাইসেমিক ইনডেক্স হলো ৫০ এবং গ্লাইসেমিক লোড ৭.৬, যা একজন ডায়াবেটিস রোগীর জন্য নিরাপদ। এর ফলে লিচু খাওয়ার পর রক্তে খুব ধীরে শর্করা প্রবেশ করে তাকে।

আর লিচুতে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে, যা ইনসুলিনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। সে কারণে রোগপ্রতিরোধ ক্ষমতা প্রচুর থাকে। কারণ এতে থাকা ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টি-অক্সিডেন্ট ডায়াবেটিস রোগীর দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে।

বিশেষজ্ঞরা বলছেন, যাদের সুগার নিয়ন্ত্রণে আছে, তারা একবারে ৪০ গ্রাম বা বড় আকারের চার থেকে ছয়টি লিচু খেতে পারবেন। আর ভরা পেটে বা ঘুমানোর আগে না খেয়ে সকালের দিকে কিংবা দুপুরের খাবারের পর খাওয়া ভালো।

তবে লিচু মিষ্টি ফল হওয়ায় অতিরিক্ত খাওয়া যাবে না। লিচু খাওয়ার পর নিজের সুগারের মাত্রার পরিবর্তন খেয়াল রাখুন। প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

 

সর্বাধিক পঠিত