মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক
daily-fulki

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক


ফুলকি ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাতের আকবরপুর এলাকায় এক যুবক তার স্ত্রীকে তালাক দিয়ে আপন শাশুড়িকে বিয়ে করেছেন। আদালত প্রাঙ্গণে তাদের আইনি বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

দ্য টাইমস অব ইন্ডিয়া-র এক প্রতিবেদন থেকে জানা যায়, বিয়ের পর শ্বশুরবাড়িতে যাতায়াতের একপর্যায়ে শাশুড়ির প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করতে শুরু করেন ওই যুবক। পরবর্তীতে শাশুড়িও এই সম্পর্কে ইতিবাচক সাড়া দেন। সামাজিক নিন্দা, লোকলজ্জা কিংবা পরিবারের অমত—কোনো কিছুর পরোয়া না করেই তারা নিজেদের সম্পর্ককে চূড়ান্ত রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন।

পরিকল্পনা অনুযায়ী, ওই যুবক প্রথমে তার স্ত্রীকে ডিভোর্স বা তালাক দেন। এরপর সাবেক শাশুড়িকে নিয়ে সোজা আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ে সম্পন্ন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, ওই যুবক এবং তার নববিবাহিত স্ত্রী (সাবেক শাশুড়ি) আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন। দুজনের গলাতেই রয়েছে ফুলের মালা এবং হাতে বিয়ের আইনি নথিপত্র। ভিডিওতে তারা সমাজ ও পরিবারের কাছে তাদের এই বৈবাহিক সম্পর্ককে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার এবং স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

অপ্রত্যাশিত ও ভিন্নধর্মী এই ঘটনাটি নিয়ে ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক ট্রোল এবং সমালোচনার ঝড় উঠলেও, প্রাপ্ত তথ্য অনুযায়ী এই বিষয়ে স্থানীয় থানায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আইনি বা পুলিশি অভিযোগ দায়ের করা হয়নি।

 

সর্বাধিক পঠিত