মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলায় ব্রাজিল ফুটবল দলের পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছেন।
মঙ্গলবার (৯ জুন) বিকাল সাড়ে ৫টায় উপজেলার ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানা ওসি মো. মনির হোসেন।
নিহত ফয়সাল (২০) ভাটবাউর এলাকার মুন্নু মিয়ার ছেলে এবং তাসনুভা ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মনির হোসেন বলেন, ফয়সালের লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে।
