মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস শুরু
daily-fulki

সাভার সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস শুরু


স্টাফ রিপোর্টার : সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (সেশন ২০২৫-২০২৬, ব্যাচ-২২) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস এবং প্রথমদিনের কার্যক্রম বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে। মঙ্গলবার (০৯ জুন) সকাল থেকে বিকাল পর্ষন্ত নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কলেজের ঐতিহাসিক ক্যাম্পাস।


কলেজের ১২টি বিভাগের শিক্ষার্থীদের এই ওরিয়েন্টেশন আয়োজনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রথম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এস. এম. মোস্তাফিজুর রহমান।


এ ছাড়া পৃথক পৃথক সভায় প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল হামিদ মোল্লা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধাক্ষ্য অধ্যাপক একেএম ফজলুল হক ও শিক্ষক পরিষদের সম্পাদক কেএম আবু এহসান আল-মামুন। 


প্রধান অতিথি অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল হামিদ মোল্লা বলেন,এতিহ্যবাহী এই কলেজে এ বছর অনার্সেই ভর্তি হয়েছে প্রায় ১৮শ শিক্ষার্থীসহ রয়েছে ১২হাজার শিক্ষার্থী অধ্যায়ন করছে। দেশে আর কোন উপজেলায় এতো জনবলসহ কলেজ নেই। জাতীয় পর্যায়ে শিক্ষার্থীরা অনেক পুরস্কার অর্জন করেছে। আর এ ওরিয়েটেশনের মাধ্যমে শুরু হলো তাদের উচ্চ শিক্ষা।


অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় নিয়মিত ও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা ক্যাম্পাসে মার্জিত আদব-কায়দা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। 


এছাড়া মাদকের করাল গ্রাস থেকে নিজেদের দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর জীবন গড়তে শিক্ষার্থীদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পরামর্শ দেওয়া হয়।


প্রতিটি বিভাগের শিক্ষকবৃন্দ নতুনদের স্বাগত জানিয়ে তাদের আগামীর সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। নতুন এই যাত্রায় শিক্ষার্থীরা যেন দক্ষ পেশাদার হওয়ার পাশাপাশি মানবিক ও সংবেদনশীল মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সে প্রত্যাশাই ব্যক্ত করা হয়। সবশেষে, নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে তাদের শিক্ষাজীবনের শুভ সূচনা ঘটে। প্রতিটি সভা অর্থাৎ ১২টি বিভাগেই বিভাগীয় প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
 

সর্বাধিক পঠিত