মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
শিশু শ্রম বিষয়ে এডভোকেসি ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
daily-fulki

শিশু শ্রম বিষয়ে এডভোকেসি ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: দেশে শিশু শ্রম সমস্যা বিষয়ে এডভোকেসি ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তেজগাওয়ে একটি চাইনিজ রেস্তোরাঁ মিলনায়তনে  বেসরকারি উন্নয়ন মূলক প্রতিষ্ঠান কারিতাস ঢাকা অঞ্চলের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহা পরিদর্শক মোসাম্মৎ জুলিয়া জেসমিন। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক সৌরভ রোজারিও। অনেকের মধ্যে বক্তব্য রাখেন কারিতাস কর্মকতা আগষ্টিন সুভাষ পিউরিফিকেশন, সুপ্রীম কোর্টের আপিল বিভাগের আইনজীবি এডভোকেট শাহ আলম,সিটিকর্পোরেশনের ওয়ার্ড সচিব দিন মোহাম্মদ, সমাজ কর্মী জাহানারা বেগম, নুরুল আমিন প্রমুখ। সভা পরিচালনা করেন কারিতাস কর্মসূচী কর্মকর্তা অসীম ক্রুশ।


সভায় ভাসমান ও বস্তিবাসী শিশুদের জন্ম নিবন্ধন করতে সমস্যা, শিশুদের মায়ের জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয় পত্র তৈরীতে সমস্যাসহ শিশুদের লেখা পড়া বাসস্থান সমস্যা সমুহ তুলে ধরা হয়। শিশুদের সু নাগরিক হিসেবে গড়তে অধিক সংখ্যায়  ডে-কেয়ার সেন্টার স্থাপন, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম হয় এমন এলাকা মনিটরিং, শিশুদের ব্রিজিং শিক্ষা ও স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থাসহ নানা সুপারিশ তুলে ধরা হয়। 


জন্ম নিবন্ধন ও এনআইডি করার ক্ষেত্রে পদ্মতি সমুহ আরও সহজতর করার প্রস্তাবনা তুলে ধরা হয়। এ 
সভায় শ্রমজীবি শিশুদের বাবা,মা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন।

 

সর্বাধিক পঠিত