সোমবার, ৮ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে বিশেষ অভিযান চালিয়ে ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
daily-fulki

সাভারে বিশেষ অভিযান চালিয়ে ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার : সাভারে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহীনির সদস্যরা। এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ মাদক বিক্রীর নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 


গ্রেপ্তারকৃতরা হলো-আশুলিয়া থানার কুমকুমারী এলাকার মোঃ আনব আলীর ছেলে মোঃ রাসেল (৩৯), একই থানার কাইচাবাড়ী এলাকার মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ সজিব হোসেন (৩০), মেহেরপুর জেলার গাংনী থানার চিতলা রৈতনপুর গ্রামের মোঃ আবু সোহেল ওরফে আবু সলের স্ত্রী শ্রাবনী আক্তার ওরফে আলিফা (২২), চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার টিকরামপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ জাহিদ হাসান ওরফে শুভ (২৯), জামালপুর জেলার মেলান্দহ থানার চর গহিন্দ্রী গ্রামের মোঃ সুরুজ শেখের ছেলে মোঃ ওয়াজেদ শেখ (২৮), ধামরাই থানার সুয়াপুর গ্রামের মহির উদ্দিন ওরফে মরুর ছেলে মোঃ ইব্রাহিম (৫০), একই থানার নান্না গ্রামের মৃত আদেশ আলীর ছেলে মোঃ হুকুম আলী (৫০), উত্তর হাত কোড়া গ্রামের তুলা মিয়ার ছেলে মোঃ জহিরুল ইসলাম (৪০), জালসা গ্রামের মৃত আঃ কাদেরের ছেলে মোঃ জাহিদুল ইসলাম শিবলু (৩৬), ঢাকা জেলার সাভার থানার বাগ্নিবাড়ি গ্রামের নাজিমুদ্দিনের স্ত্রী পাখি বেগম (৪২) ও আকরান গ্রামের এরশাদের ছেলে মোঃ আরিফ মিয়া (২৫)। 


পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাকালে সাভার, আশুলিয়া ও ধামরাই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।


ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।
 

সর্বাধিক পঠিত