রবিবার, ৭ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের ৭৪ সদস্যের কমিটি গঠন : সভাপতি শাকিল, সাধারণ সম্পাদক রমজান
daily-fulki

ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের ৭৪ সদস্যের কমিটি গঠন : সভাপতি শাকিল, সাধারণ সম্পাদক রমজান


আশুলিয়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আশুলিয়া থানার শাখার আওতাধীন ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোঃ শাকিল হোসেনকে সভাপতি ও রমজান শিকদারকে সাধারণ সম্পাদক এবং মোঃ মেহেদী ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।


রবিবার (০৭ জুন) সকালে আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার ও সাধারণ সম্পাদক ইসমাইল হাবিব স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়।


এই কমিটিতে অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে আলিম মোল্লা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে তৌহিদ মাহমুদ, প্রচার সম্পাদক পদে মাসুদ রানা, দপ্তর সম্পাদক পদে ইমন হোসাইন ও সহ-দপ্তর সম্পাদক পদে মোঃ সোলায়মান হোসেনসহ বিভিন্ন পদে অন্তত ৭৪ জনের নাম প্রকাশ করা হয়েছে। যার মধ্যে সহ-সভাপতি পদে ২৪ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৬ জন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন ও সদস্য পদে ২ জনের নাম রয়েছে।


আশুলিয়া থানা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্ব ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক বিস্তার, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।


আশুলিয়ার থানার আওতাধীন ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের নব-গঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ শাকিল হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে রমজান শিকদারকে দায়িত্ব দেওয়ায় আশুলিয়া থানা কমিটিসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
 

সর্বাধিক পঠিত