শনিবার, ৬ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে যে সব সিদ্ধান্ত হয়
daily-fulki

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে যে সব সিদ্ধান্ত হয়


স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা অনুষ্ঠিত চলছে। শনিবার (৬ জুন) বিকেল ৩টায় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সরকারদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংসদীয় এ সভায় স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভায় সংসদীয় দলের কাছে ৭ মন্ত্রী তাদের মন্ত্রণালয় সম্পর্কে ১২০ দিনের কার্যক্রম উপস্থাপন করেছেন।


সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন জাতীয় সংসদের চিফ হুইপ। তিনি জানান, সরকারদলীয় সংসদ সদস্যদের এ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। 


চিফ হুইপ জানান, এক হাজার শয্যা বিশিষ্ট ৫টি হাসপাতাল করতে চীনের সঙ্গে চুক্তি হয়েছে। এ ছাড়া, স্কুলে মানসম্মত খাবার সরবরাহ না করায় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।


মো. নূরুল ইসলাম আরও জানান, সভায় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না। বিষয়টি স্বল্প সময়ে স্পষ্ট হবে। প্রধানমন্ত্রী এতে সায় দিয়েছেন।


সরকারদলীয় সংসদীয় সভায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে চিফ হুইপ বলেন, পৃথিবীর ইতিহাসে স্বল্পতম সময়ে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় হবে রোববার (৭ জুন)।
ব্রিফিংয়ে ৬৬ শতাংশ গ্রাহকের বিদ্যুতের বিল বাড়েনি বলেও জানান চিফ হুইপ।
 

সর্বাধিক পঠিত