শনিবার, ৬ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
daily-fulki

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার


স্টাফ রিপোর্টার : ঢাকা জেলা পুলিশের ডিবি (উত্তর) শাখার পৃথক তিনটি বিশেষ অভিযানে মোট ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


ঢাকা জেলা পুলিশি সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এবং বিভিন্ন টিমের সমন্বয়ে ৫ জুন ২০২৬ তারিখে আশুলিয়া এলাকায় এ অভিযানগুলো পরিচালিত হয়।


শুক্রবার (০৫ মে) বিকেল  আশুলিয়া থানার জামগড়া এলাকা থেকে মো. আজিজুল হক (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।


দ্বিতীয় অভিযানে রাত ০৯:৩০ ঘটিকায় পলাশবাড়ী এলাকায় মো. কামরুল হাসান নাহিদ (২৭)-কে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।


তৃতীয় অভিযানে রাত ১১:১৫ ঘটিকায় কাঠগড়া এলাকায় মো. নুর আলম হোসেন স্বাধীন ওরফে বিদ্যুৎ (৩৮)-কে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়, যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
 

সর্বাধিক পঠিত