শনিবার, ৬ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ
daily-fulki

আশুলিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে রুপবান বেগম (৪৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনার পর থেকে অভিযুক্ত আলিয়া সরকার (৫৫) পলাতক রয়েছে। 


শনিবার (৬ জুন) বেলা ১১ টারদিকে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এরআগে, শুক্রবার দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই নারী। 


নিহত রুপবান বেগম আশুলিয়ার তাজপুর এলাকার জয়নাল সরকারের স্ত্রী এবং অভিযুক্ত আলিয়া সরকার ওই এলাকার মৃত. সুলতান সরকারের ছেলে।


স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৪ জুন) সকালে রুপবান বেগমের একটি ছাগল আলিয়া সরকারে উঠানে ঘাস খেতে যায়। এসময় আলিয়া সরকার ছাগলটিকে কুপিয়ে হত্যা করে। পরে ছাগলের আলিয়া সরকারের কাছে জানতে যান রুপবান। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আলিয়া সরকারের হাতে থাকা ধাড়ালো ‘দা’ দিয়ে রুপবানের পায়ে কোপ দিয়ে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান তিনি।


এদিকে, খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এব্যাপারে বক্তব্য নিতে জামগড়া পুলিশ ফাঁড়ির এসআই আবু তালেব মুঠোফোনে জানান, ঘটনায় মামলা হয়েছে শুনেছি। এছাড়া আর কিছুই জানি না। 


আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় ঘটনার দিনই মামলা নেওয়া হয়েছে। পরে শনিবার চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে শাহাবাগ থানার মাধ্যমে। 
ঘটনার পর থেকে আসামী পলাতক রয়েছে। তবে আসামী গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 

 

 

সর্বাধিক পঠিত