আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার জামগড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হানিট্র্যাপ ও অপহরণকারীচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। এ সময় অপহৃত এক যুবককে উদ্ধার করা হয়।
ডিবি (উত্তর) সূত্র জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে শনিবার রাত ১১টারদিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পায়েল বেগম (৩৫), ফরিদ আলী মিয়া (৪৫) ও আবুল কালামকে (৪০) গ্রেফতার করা হয়। একই সঙ্গে গাজীপুরের কাপাসিয়া উপজেলার মোশারফ (১৮) নামে এক যুবককে উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভিকটিমের চাচা বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। পরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
