শনিবার, ৬ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার
daily-fulki

আশুলিয়ায় ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় মোঃ রুবেল হোসেন (২৯) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শুক্রবার (০৫ জুন) রাত সাড়ে ১১টারদিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম।
এরআগে বিকেলে আশুলিয়ার সুবন্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ রুবেল হোসেন (২৯) আশুরিয়ার সুবন্দী এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে।


পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্ধি এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হতাহতের মামলার আসামী ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়ায় থানায় ২টি বৈষম্য বিরোধী মামলাসহ গাজীপুরের একটি থানায় একটি মামলা রয়েছে।


জানা যায়, গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী রুবেল হোসেন আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি নাদিমের লোক এবং তার ব্যবসা-বাণিজ্য দেখা শোনা করতেন।

সর্বাধিক পঠিত