শনিবার, ৬ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
নতুন ২ উপ-উপাচার্য পেল জাবি
daily-fulki

নতুন ২ উপ-উপাচার্য পেল জাবি


জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষককে উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম উপ-উপাচার্য (শিক্ষা) এবং গণিত বিভাগের অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম উপ-উপাচার্য (প্রশাসন) পদে দায়িত্ব পালন করবেন।


রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১৩ (১) ধারা অনুযায়ী তাদের এই দায়িত্ব দেওয়া হয়।


শর্ত অনুযায়ী, তারা যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার তারিখ- যেটি আগে হবে, সে সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।


দুই উপ-উপাচার্য তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। এ ছাড়া বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

 

সর্বাধিক পঠিত