স্টাফ রিপোর্টার : আমানতের সুরক্ষা প্রদান, গ্রাহকদের স্বার্থ রক্ষা, লুটেরা এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলা প্রতিবাদে বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সাভার, হেমায়েতপুর, আমিনবাজার শাখা ইসলামী ব্যাংক কর্মকর্তা/কর্মচারীরা কলম বিরতি পালন করেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সাভার শাখা ম্যানেজার ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) উমর ফারুক বলেন, গ্রাহকদের আবেদনের প্রেক্ষিতে আমরা সকাল ১০টা-১১টা পর্যন্ত কলম বিরতি পালন করছি। ব্যাংকের রেমিট্যান্স যুদ্ধা ঢাকার ধামরাই থেকে মনির সাভার শাখার ব্যাংকে টাকা উত্তলন না করতে পেরে বলেন-বাংলাদেশে ইসলামী ব্যাংক একটি বিশ্বস্ত ব্যাংক ছিল। আমরা আস্তে আস্তে এ ব্যাংকের প্রতি আস্তা হারিয়ে ফেলছি।
তিনি বর্তমান সরকারের প্রতি আবহান জানিয়ে বলেন- রেমিট্যান্স যুদ্ধারা বিদেশ থেকে টাকা পাঠাতে যেন, বিমূখ না হয় সে ব্যবস্থা যেন গ্রহন করেন সরকার।
পৃথকস্থানে বৃহস্পতিবার সকালে সাভার বাসস্ট্যান্ডে সাভার সিটি সেন্টারের সামনে ঢাকা-আরিচা মহাসকের আরিচাগামী লোকাল লেনে সাভার শাখা, সাভারের হেমায়েতপুর শাখা,আমিনবাজার শাখা ইসলামী ব্যাংকে নিয়োগ করা চেয়ারম্যান মোঃ খুরশদি আলম কে পদত্যাগ করা,ওমর ফারুক খান কে এমডি হিসেবে পুনর্বহাল করাসহ ৭ দফার দাবিতে ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় সাভার বাসস্ট্যান্ডে বক্তব্য রাখেন সচেতন গ্রাহক ফোরামের সমন্বয়ক কাউসার সিদ্দিকি,নারী গ্রাহক রিফা আক্তার ও ইসরাত জাহান প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে কাউসার সিদ্দিকি বলেন, ইসলামী ব্যাংক এদশের লাখো আমানতকারীর আস্থা ও বিশ্বাসের প্রতিক।
এজন্য ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিন্তু সরকার একজন ঋণ খেলাপি, ফ্যাসিস্টের দোসরকে এই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব কোনোভাবে দিতে পারেন না। এহেন অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, এস আলম ও ফ্যাসিবাদের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর পুলিশি হামলার প্রতিবাদ জানান। মানববন্ধনে বক্তা আরো বলেন, ইসলামী ব্যাংকের স্বকীয়তা, গ্রাহকদের আস্থা এবং দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে ভবিষ্যতে তাদের এই ধরনের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত চলতে থাকবে যতক্ষন পর্যন্ত না তাদের দাবি পূরন হয়। খুব শীঘ্রই সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
