শুক্রবার, ৫ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় সিসি ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৪
daily-fulki

আশুলিয়ায় সিসি ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৪

 

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৪ পেশাদার মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ৫টি সিসি ক্যামেরা, ২টি মোবাইল সেট ও মাদক বিক্রয়ের নগদ ২৫ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 'খ' সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন। এর আগে, বুধবার (৩ জুন) আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবর উত্তরপাড়া মন্ডল কলোনী ও আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়া ইডেন গার্ডেন সংলগ্ন জুয়েল রানা স্টোরের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো সাভার পৌর এলাকার বেদেপাড়ার তারা মিয়ার ছেলে তোয়া এবং অপরজন তার খালাতো ভাই। মহিলাসহ অপর একজন তাদের পাইকারি ক্রেতা বলে জানা যায়।

 

সর্বাধিক পঠিত