শুক্রবার, ৫ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মেসির হাতে উঠল স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার
daily-fulki

মেসির হাতে উঠল স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার


ফুলকি ডেস্ক : ফুটবল মাঠে অসংখ্য সাফল্য ও শিরোপার পর এবার নতুন এক ঐতিহাসিক অর্জন যোগ হলো লিওনেল মেসির ঝুলিতে। স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস ২০২৬’ পেয়েছেন আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তি।


প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন প্রতি বছর ক্রীড়া, সাহিত্য, শিল্প, বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিয়ে থাকে। এবার প্রথমবারের মতো কোনো ফুটবলার হিসেবে এই সম্মান অর্জন করলেন মেসি।

জুরি বোর্ড জানায়, শুধু ফুটবল দক্ষতার জন্যই নয়, দীর্ঘ ও সফল ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যখাতে তার মানবিক অবদানও এই স্বীকৃতির অন্যতম কারণ।

তাদের মতে, ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় হিসেবে মেসি তার বিনয়, ধারাবাহিক পারফরম্যান্স ও দলগত খেলার প্রতি নিবেদন দিয়ে বিশ্বজুড়ে সম্মান অর্জন করেছেন।

বর্তমানে ইন্টার মিয়ামির অধিনায়ক মেসির নেতৃত্বে ক্লাবটি সাম্প্রতিক বছরগুলোতে একাধিক শিরোপা জিতেছে এবং যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মাঠের বাইরেও সামাজিক ও মানবিক কাজে সক্রিয় এই তারকা বিশেষ করে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে তার ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করে যাচ্ছেন, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত।

এর আগে এই পুরস্কারের ক্রীড়া বিভাগে রাফায়েল নাদাল, মাইকেল শুমাখার, সেরেনা উইলিয়ামস ও এলিউড কিপচোগের মতো বিশ্বখ্যাত ক্রীড়াবিদরা সম্মানিত হয়েছেন। এবার সেই মর্যাদাপূর্ণ তালিকায় যুক্ত হলো মেসির নাম।

 

সর্বাধিক পঠিত