বুধবার, ৩ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ভিডিও ধারণ, সাভারে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গণধর্ষণ, আটক ৩
daily-fulki

ভিডিও ধারণ, সাভারে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গণধর্ষণ, আটক ৩


স্টাফ রিপোর্টার : সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের আলিনগনরে দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৩ জনকে আটক করলেও অপর দুই জনকে বুধবার (৩ জুন) পর্যন্ত আটক না করায় ভুক্তভোগী পরিবার আতংকে জীবন যাপন করছেন।


মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ দুপুরে জানান. ঘটনার সাথে জড়িত ৩ জন আসামীকে আটক করা হয়েছে। অপর ২ অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। 


অভিযুক্ত আসামীরা হলো সাইফুল ইসলাম রানা (৩৬)। তিনি পটুখালি সদরের আবুল বাশারের ছেলে। সাকিব (২০) তিনি পাবনা জেলার বেড়া থানার মিরপুরচর গ্রামের ওসমান মোল্লার ছেলে মজিবর রহমান (৪৮)। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুরের সামাদ কাজির ছেলে এবং মেহেদী হাসান (১৬) পাবনা জেলার বেড়া থানার মিরপুরচর গ্রামের ওসমান মোল্লার ছেলে। এছাড়া অপর একজন অভিযুক্ত অজ্ঞাত। 


অভিযোগ, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কাউন্দিায়ার আলিনগরের জনৈক ব্যক্তির বাড়ীর ম্যানেজার ও মামলার আসামী মজিবর রহমান দীর্ঘদিন থেকে ঐ বাড়ীতে গৃহবধূ ভাড়া থাকায় পূর্ব পরিচিত ছিল এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে কু- প্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত মাসের ২২ তারিখ ভুক্তভোগী গৃহবধূর স্বামী ব্যবসায়ীক কাজে ঢাকার মিরপুর-১ নম্বরে গেলে দিবাগত রাত ৩ টারদিকে অভিযুক্ত ৪ জন গৃহবধূর বাসায় প্রবেশ করে পালাক্রমে ধর্ষণ করেন। এসময় বাহিরে একজন পাহারায় ছিলেন। ধর্ষণের সময় অজ্ঞাত এক ব্যক্তি মাক্স ব্যবহার করে আপত্তিকর ঘটনার সম্পূর্ণ তার ব্যবহৃত মোবাইলে ভিডিও ধারণ করেন। পরে যাওয়ার সময় অভিযুক্তরা এঘটনা তার স্বামীকে যেন জানানো না হয়-এ হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করেন। 


এ সময় অভিযুক্তরা আরো বলেন, এঘটনা জানালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হবে। পরবর্তীতে এঘটনা ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাসায় আসলে পুরো ঘটনা তাকে জানালে পরদিন ২৩ মে সন্ধ্যায় ১নং আসামী সাইফুল ইসলাম রানা (৩৬) কে তার বাসা থেকে আটক করে থানা পুলিশে সোপর্দ করলে পুলিশ আরো দুইজনসহ ৩ আসামীকে আটক করেন। 


ভুক্তভোগী গৃহবধূ ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই আসামীকে এখনও পুলিশ আটক করতে পারেনি। তিনি আরো বলেন, আমার দুই মাসের বাচ্চা তারা নষ্ট করেছে, আমার কি উপায় হবে। 


মামলা বাদী ও ভুক্তভোগীর মা মুঠো ফোনে জানান, এ ঘটনার ধারণ করা ভিডিওটি উদ্ধার করার জন্য আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। 
 

সর্বাধিক পঠিত