বুধবার, ৩ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জে ভাবি-ভাতিজা হত্যাকাণ্ডে অভিযুক্ত ইউসুফ গ্রেপ্তার
daily-fulki

মানিকগঞ্জে ভাবি-ভাতিজা হত্যাকাণ্ডে অভিযুক্ত ইউসুফ গ্রেপ্তার


 

মানিকগঞ্জপ্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে সংঘটিত আলোচিত ভাবি-ভাতিজা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার ৪ দিন পর ঢাকার মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে  বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ জেলা ডিবির ইনচার্জ মানবেন্দ্র মালো। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইউসুফ আলী দৌলতপুর উপজেলার কাচারিপাড়া গ্রামের সুলতানের ছেলে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও ডিবি ইনচার্জ জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে দিবাগত রাত  সাড়ে ৯  টার দিকে  পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ইউসুফ আলী তার ভাবি ও ভাতিজাকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। ঘটনার সময় তিনি তার বড় ভাই ছালাম মিয়াকেও হত্যার চেষ্টা করেন।

এ ঘটনায় পরদিন নিহতদের স্বজন ও ছালাম মিয়ার শাশুড়ি মিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় ইউসুফ আলীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো অজ্ঞাত ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

নৃশংস এ হত্যাকাণ্ডে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্তের গ্রেপ্তারে নিহত পরিবারের সদস্যরা কিছুটা স্বস্তি প্রকাশ করলেও, ঘটনার পূর্ণাঙ্গ রহস্য উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

সর্বাধিক পঠিত