বুধবার, ৩ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় হত্যা মামলার আসামি আ.লীগ নেতা হালিম মেম্বার গ্রেপ্তার
daily-fulki

আশুলিয়ায় হত্যা মামলার আসামি আ.লীগ নেতা হালিম মেম্বার গ্রেপ্তার


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় জুলাই বিপ্লবে একাধিক ছাত্র হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম মেম্বারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

মঙ্গলবার (২ জুন) রাত ৮টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে ধামসোনা ইউনিয়নের কাইছাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, আব্দুল হালিম মেম্বারের বিরুদ্ধে একাধিক ছাত্র হত্যার মামলা রয়েছে। তিনি এতোদিন আত্মগোপনে ছিলেন। 

ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। আগামীকাল (বুধবার, ৩ জুন) জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে তাকে।
 

সর্বাধিক পঠিত