মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ মিলছে না সরকারি চাকরিজীবীদের
daily-fulki

আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ মিলছে না সরকারি চাকরিজীবীদের


স্টাফ রিপোর্টার : চলতি মাসে আশুরার ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে এবার আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ মিলছে না।


সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়বে এবারের আশুরার ছুটি।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আশুরা ২০২৬-এর ছুটি ২৬ জুন (শুক্রবার)। নির্বাহী আদেশে এদিন ছুটি থাকে সরকারি দপ্তর। ছুটি থাকে শিক্ষাপ্রতিষ্ঠানও।


তবে সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়বে এবারের ছুটি।
আজ মঙ্গলবার জিলহজ মাসের ১৫ তারিখ। জিলহজ মাস ২৯ দিনে হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৬ জুন। সেই হিসেবে আশুরা ২৬ জুন, শুক্রবার।


আবার জিলহজ ৩০ দিন পূর্ণ হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৭ জুন। সে ক্ষেত্রে আশুরার ছুটি পড়বে ২৭ জুন, অর্থাৎ শনিবার। এই দুই দিনই বাংলাদেশে সাপ্তাহিক ছুটি। সুতরাং এবার আশুরায় অতিরিক্ত ছুটি ভোগ করতে পারছেন না সরকারি চাকরিজীবীরা।
আরবি হিজরি সনের প্রথম মাস হলো মহররম।


এ মাসের ১০ তারিখের দিনকে আশুরা বলে। মহররম মাসকে হাদিসে আল্লাহর মাস বলে সম্মানিত করা হয়েছে। সেই সম্মানিত মাসের ১০ তারিখও ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ।
 

সর্বাধিক পঠিত