মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
বিশ্বকাপে কোন ম্যাচে কোন জার্সি পরবে আর্জেন্টিনা
daily-fulki

বিশ্বকাপে কোন ম্যাচে কোন জার্সি পরবে আর্জেন্টিনা


ফুলকি ডেস্ক ; দীর্ঘ প্রতীক্ষার অবসান কাতার বিশ্বকাপে ঘুচিয়েছে আর্জেন্টিনা। ৩৬ বছর পর তৃতীয়বারের মতো সোনালি ট্রফিটা ছুঁয়েছে তারা।

 

এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে রাজত্ব ধরে রাখার পালা। সেই লক্ষ্যে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে শিষ্যদের নিয়ে তাঁবু গেড়েছেন কোচ লিওনেল স্কালোনি।

 

এখন অপেক্ষা লড়াইয়ে নামার। ‘জে’ গ্রুপে তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

 

কোন প্রতিপক্ষের বিপক্ষে কোন জার্সিতে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা, সেটা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে আলবিসেলেস্তাদের।

 

শুরুর অভিযানে লিওনেল মেসিদের গায়ে থাকবে তাদের ঐতিহ্যবাহী আকাশি-নীল ও সাদা রঙের জার্সি। শর্টস আর মোজার রং হবে নেভি ব্লু।

 

অন্যদিকে তিন কাঠির নিচের প্রহরীর জার্সি, শটস ও মোজার রং হবে কমলা।

 

ফিরতি ম্যাচেও আউটফিল্ড খেলোয়াড়রা পরবেন আকাশি-নীল ও সাদা জার্সিই। তবে অস্ট্রিয়ার বিপক্ষে ২২ জুনের ম্যাচে বদলে যাবে গোলরক্ষকের জার্সি ও শর্টসের রং। গোলরক্ষক পরবেন হালকা সবুজ রঙের জার্সি।

আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ জর্ডান।

 

২৮ জুন সেদিন ডালাসে অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মেসি-হুলিয়ান আলভারেজদের কিটসে থাকবে কালো রঙের সঙ্গে নীল ও আকাশির ছোঁয়া। শর্টস ও মোজা হবে সম্পূর্ণ কালো। তবে নম্বর, নাম ও লোগো থাকবে সাদা রঙের। গোলরক্ষকের কিটসের রং থাকবে গাঢ় সবুজ।

 

সর্বাধিক পঠিত