মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় বিশেষ অভিযানে ৭ জুয়ারী আটক
daily-fulki

আশুলিয়ায় বিশেষ অভিযানে ৭ জুয়ারী আটক


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে পেশাদার সাত জুয়ারীকে আটক করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।
‎মঙ্গলবার (২ জুন) দুপুরে ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


এর আগে, সোমবার রাত সোয়া ১১টারদিকে আশুলিয়ার বগাবাড়ি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস, নগদ ২ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।


‎আটক জুয়ারীরা হলেন, পেশাদার জুয়ারী দলের সদস্য গোপালগঞ্জের মোকসেদপুর থানাধীন কলিগ্রাম এলাকার গুরুদাস বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস (২৯), পাবনার ভেড়া থানাধীন বেংগুলিয়া গ্রামের মরহুম আজগর প্রামানিকের ছেলে মানিক হোসেন প্রামানিক (৬৫), গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন দেওড়া এলাকার মরহুম বুদু মিয়ার ছেলে আলমাস (৪০), রংপুরের মিঠাপুকুর থানার ভেনুপুর গ্রামের মরহুম বাবু মণ্ডলের ছেলে জাহিদুল ইসলাম মণ্ডল (৩২), মানিকগঞ্জের সিংগাইর থানার জামসা গ্রামের নজিমুদ্দিনের ছেলে আরিফ (৩৩), আশুলিয়ার কাঠগড়া মণ্ডলবাড়ির ইদ্রিস আলীর ছেলে সোহেল রানা (২৪) এবং একই জেলা থানার কাঠগড়া সিকদারবাড়ির মরহুম ইয়ার বক্সের ছেলে ইয়াদ আলী (৬৫)। তারা সকলেই আশুলিয়ার বিভিন্ন এলাকায় বসবাস করে জুয়া খেলতেন বলে জানা গেছে।


‎ডিবি জানায়, আশুলিয়ার বগাবাড়ি বাজারে নিয়মিত জুয়া খেলা হয়। এরই ধারাবাহিকতায় রাতে তারা জুয়া খেলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাদের সাতজনকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়। পরে তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস, নগদ ২ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।


তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 

সর্বাধিক পঠিত