মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামরাইয়ে অবৈধ চার ক্লিনিককে লাখ টাকা জরিমনা
daily-fulki

ধামরাইয়ে অবৈধ চার ক্লিনিককে লাখ টাকা জরিমনা


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অভিযান চালিয়ে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।


মঙ্গলবার (২ জুন) দুপুরে ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকায় গড়ে উঠা ৪টি অবৈধ ক্লিনিককে এক লাখ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল মামুন।


এসময় কাগজপত্র আপডেট না থাকা, নির্ধারিত সংখ্যক চিকিৎসক না থাকাসহ বিভিন্ন অভিযোগে ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, আইকন ডায়গনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, আল মদিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার ও সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন জানান, অভিযুক্ত প্রতিষ্ঠান গুলোকে এক মাসের সময় দেয়া হয়েছে। এসময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আউডেট না করলে পরবর্তী অভিযানে সিলগালা করে দেয়া হবে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
 

সর্বাধিক পঠিত