স্টাফ রিপোর্টার : মাদককান্ডে জড়িত থাকার দায়ে সাভার মডেল থানার ওসিসহ ৪ কর্মকর্তা ক্লোজের পরে এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাভার সার্কেল পরিদর্শককে একই অভিযোগে ক্লোজ করা হয়েছে। মাদকদ্রব্য অধিদপ্তর সাভার সার্কেলের আলোচিত এ পরিদর্শকের না মাসুদুর রহমান।
দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য অধিদপ্তরের এ পরিদর্শকসহ তার টিমের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।
সোমবার (১ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক প্রশাসন ও অর্থ রাজিব মিনা স্বাক্ষরিত পত্র আদেশে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি এ টিমের এস আই জেরিন সুলতানা ও কনস্টেবল আবদুল্লাহ আল মাসুমকে আটক করে সাভার পৌর এলাকার রাজাসনের মাদক সম্রাট শামীম মারধর করে। পরে ক্ষমা চেয়ে ছাড়া পায়।
এ ছাড়া আশুলিয়ার বুড়ীর বাজার সংলগ্ন সবচেয়ে বড় গাঁজার স্পটে মাসোহারা আনতে গিয়ে গাঁজা ব্যবসায়ী পারভীন ও তার মেয়ে মুক্তির লোকজন ও গাঁজাসেবীদের হামলায় কয়েকজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মী আহত হন।
