মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মাঠ পর্যায়ে ব্যালট বাক্সের হিসাব চেয়ে ইসির চিঠি
daily-fulki

মাঠ পর্যায়ে ব্যালট বাক্সের হিসাব চেয়ে ইসির চিঠি


স্টাফ রিপোর্টার :  ‎মাঠ পর্যায়ে ব্যালট বাক্সের বর্তমান হিসাব ও নতুন চাহিদার তথ্য পাঠানোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আগাম প্রস্তুতি হিসেবে এ তথ্য চেয়ে চিঠি দিয়েছে কমিশন।

‎মঙ্গলবার (২ জুন) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

‎এ বিষয়ে নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিস্বরূপ মাঠ পর্যায়ে মোট কতটি ব্যালট বক্স সচল আছে এবং কোন এলাকায় অতিরিক্ত কতটি প্রয়োজন, তা নির্ধারণ করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। এরইমধ্যে এই সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রতিবেদনটি কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।

‎‎জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সময় কিছু বাড়তি ব্যালট বাক্স কেনা হয়েছিল এবং গণভোটের প্রস্তুতির জন্য কেন্দ্রপ্রতি অতিরিক্ত যে ব্যালট বাক্সগুলো রাখা হয়েছিল, সেগুলোও বর্তমানে অব্যবহৃত অবস্থায় রয়ে গেছে। ‎তাই মাঠ পর্যায়ে কোথাও কোনো ঘাটতি আছে কি না, তা নিশ্চিত হতেই অঞ্চলভিত্তিক এই তথ্য যাচাই করছে কমিশন।

‎উল্লেখ্য, দেশে বর্তমানে মোট ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদের মধ্যে চলতি বছর ৩ হাজার ৭৫৫টি এবং আগামী বছর আরও ৩৪৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। এ ছাড়া ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা, ১২টি সিটি করপোরেশন ও ৬১টি জেলা পরিষদ নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে। এরই মধ্যে সরকার বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে অনুমোদন দেওয়ায় দেশে মোট সিটি করপোরেশনের সংখ্যা ১৩টিতে উন্নীত হতে যাচ্ছে এবং নতুন ৫টি উপজেলা অনুমোদনের ফলে মোট উপজেলার সংখ্যা বেড়ে ৫০০-তে দাঁড়াবে।

 

সর্বাধিক পঠিত