মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারের বিএনপি নেতা কফিল উদ্দিন আর নেই, পারিবারিক গোরস্থানে দাফন
daily-fulki

সাভারের বিএনপি নেতা কফিল উদ্দিন আর নেই, পারিবারিক গোরস্থানে দাফন


স্টাফ রিপোটার :সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং হানিফ এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ কফিল উদ্দিন (৬৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে  দিল্লীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


কফিল উদ্দিন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, একাধিক বার আমিনবাজার ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিজস্ব অর্থায়নে এ ইউনিয়নে ঘরে ঘরে পানির লাইন পৌছে দেন।


তিনি একাধিক সড়ক ,মসজিদ, মাদ্রাসা, স্কুল প্রতিষ্ঠা করেছেন। পরিবহন ব্যবসায় হানিফ এন্টারপ্রাইজ সারা বাংলাদেশে সুনাম অর্জন করে শীর্ষ অবস্থান ধরে রাখেন কফিল উদ্দিন।


তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। গত মাসে তাকে ভারতের হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। 
মৃত্যুকালে কফিল উদ্দিন স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা-১৯ (সাভার) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 


ভারত থেকে এয়ার এম্বুলেন্সযোগে সোমবার (১ জুন) সন্ধ্যা ৬টায় তার লাশ হযরত শাহ জালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে পৌছে। রাতেই আমিনবাজার মফিজ ই আম কলেজ মাঠে তার নামাজে জানাযা শেষে হিজলা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার নামাজে জানাযায় বিএনপির কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
 

সর্বাধিক পঠিত