মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইলে সজীব হোসেন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩১ মে) রাতে সদর উপজেলার পুটাইলে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সজীব হোসেন ওই এলাকার মুনসের আলীর ছেলে।
জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা সজীব হোসেন।
রাতে বাড়িতে থাকা অবস্থায় দুর্বৃত্তরা সজীবের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এর পেছনের কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ বলছে সজীবের বিরুদ্ধে ডাকাতি ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা ছিল।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি।
