রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জে ভাবি-ভাতিজা হত্যার পর বড় ভাইকেও হত্যাচেষ্টা, ছোট ভাই পলাতক
daily-fulki

মানিকগঞ্জে ভাবি-ভাতিজা হত্যার পর বড় ভাইকেও হত্যাচেষ্টা, ছোট ভাই পলাতক

 

মাসুম বাদশাহ, মানিকগঞ্জ থেকে : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা বাজার এলাকায় হৃদয়বিদারক জোড়া খুনের ঘটনা ঘটেছে । 
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁচামারা বাজারের কাপড় ব্যবসায়ী সালামের স্ত্রী আমিনা খাতুন (৩০) ও তাদের ১৬  মাসের শিশু  সন্তান আসলামকে হত্যার অভিযোগ উঠেছে সালামের ছোট ভাই ইউসুফ আলী (৪০)-এর বিরুদ্ধে।

শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত ইউসুফ আলী একই গ্রামের সুলতানের ছেলে।

স্থানীয়দের দাবি, ভাবি ও ভাতিজাকে হত্যার পর বড় ভাই সালামকেও হত্যার চেষ্টা চালায় ইউসুফ আলী। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও গুরুতর অবস্থা হাসপাতালে চিকিৎসা দিন রয়েছেন। হত্যাকাণ্ডে হাতুড়ি ও বটি ব্যবহার করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরে এ নৃশংস ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউসুফ আলী পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। 
রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছেন।

এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার বলেন, “নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। দ্রুত ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য জোরালো অভিযান পরিচালনা করা হচ্ছে।”

সর্বাধিক পঠিত