শনিবার, ৩০ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
বিশ্বকাপের জন্য মিসরের চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা
daily-fulki

বিশ্বকাপের জন্য মিসরের চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা

ফিফা বিশ্বকাপ সামনে রেখে চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করেছে মিসর। শনিবার প্রধান কোচ হোসাম হাসান বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেন।

গত ২১ মে রাশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন হাসান। সেই দল থেকে শেষ পর্যন্ত বাদ পড়েছেন একমাত্র খেলোয়াড়, এনপি ক্লাবের তরুণ ফরোয়ার্ড আক্তাই আবদাল্লাহ।

জাতীয় দলের হয়ে প্রথমবার ডাক পেলেও বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা হয়নি তার।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার কায়রো আন্তর্জাতিক স্টেডিয়ামে রাশিয়াকে ১-০ গোলে হারিয়ে নিউ ক্যাপিটাল কাপ জিতেছে মিসর।

ওই ম্যাচের পরই চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করা হয়।

শনিবার রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবে মিসর দল।

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে তারা খেলবে বেলজিয়াম, ইরান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপ শুরুর আগে আগামী ৭ জুন ওহাইওতে ব্রাজিলের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে মিসর।

মিসরের চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: মোহাম্মদ এল শেনাওয়ি, মোস্তফা শোবেইর, এল-মাহদি সোলিমান, মোহাম্মদ আলা।

ডিফেন্ডার: মোহাম্মদ হানি, ইয়াসের ইব্রাহিম, তারেক আলা, রামি রাবিয়া, হামদি ফাতহি, হোসাম আবদেলমাগুইদ, আহমেদ ফাত্তৌহ, মোহাম্মদ আবদেলমোনেম, করিম হাফেজ।

মিডফিল্ডার: মারওয়ান আতিয়া, আহমেদ সাইয়েদ জিজো, এমাম আশুর, মাহমুদ ত্রেজেগে, মোহানাদ লাশিন, নাবিল এমাদ ডোঙ্গা, মাহমুদ সাবের, মোস্তফা জিকো, ইব্রাহিম আদেল, হাইসাম হাসান, মোহাম্মদ সালাহ।

সর্বাধিক পঠিত