বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
রাজধানীর অলি-গলিতে চলছে পশু কোরবানি
daily-fulki

রাজধানীর অলি-গলিতে চলছে পশু কোরবানি


স্টাফ রিপোর্টার : রাজধানীতে ঈদুল আজহার নামাজ শেষে পাড়া মহল্লায় চলছে পশু কোরবানি। সকালে ঈদ জামাত থেকে ফিরেই নগরবাসী ব্যস্ত হয়ে পড়েন পশু জবাইয়ে।


ফলে চারদিকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।  
বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অলি-গলিতে চলছে পশু জবাই ও মাংস কাটার কাজ। মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং বিভিন্ন মাদরাসার ছাত্ররা পশু জবাইয়ে অংশ নিচ্ছেন। প্রতিবেশীরা একে অপরের পশু জবাইতে সহযোগিতা করছেন।


অনেকেই পেশাদার কসাইয়ের অভাবে ঈদের দ্বিতীয় দিন কোরবানি করবেন বলে জানিয়েছেন।
এদিকে কসাইদেরও ব্যস্ত সময় কাটছে। সকাল থেকে একের পর এক বাসা ও মহল্লায় গিয়ে পশু জবাই ও মাংস কাটার কাজ করছেন তারা।

 

সর্বাধিক পঠিত