সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
‘চোট’ নিয়ে মাঠ ছাড়লেন মেসি, বাড়ছে শঙ্কা
daily-fulki

‘চোট’ নিয়ে মাঠ ছাড়লেন মেসি, বাড়ছে শঙ্কা


ফুলকি ডেস্ক ; বিশ্বকাপ শুরুর ঠিক আগে বড় দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে অধিনায়ক লিওনেল মেসিকে।


মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ গোলের রোমাঞ্চকর জয়ে খেলছিল মায়ামি। তবে ম্যাচের ৭৩ মিনিটে হঠাৎ করেই বদলির ইঙ্গিত দেন মেসি। কিছুক্ষণ পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

মাঠ ছাড়ার সময় টানেলের দিকে হাঁটতে হাঁটতে নিজের পায়ের পেছনের অংশে হাত দিতে দেখা যায় আর্জেন্টাইন মহাতারকাকে।


এতে করে তার চোট নিয়ে উদ্বেগ আরো বেড়ে গেছে।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে চোটের মাত্রা সম্পর্কে কিছু জানানো হয়নি, তবু বিশ্বকাপের আগে বিষয়টি আর্জেন্টিনা শিবিরের জন্য বড় ধাক্কা হতে পারে। আগামী ১ জুন থেকে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ ক্যাম্প। এরপর ৬ ও ৯ জুন দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।


৩৮ বছর বয়সী মেসির জন্য এটিই হতে পারে শেষ বিশ্বকাপ। তাই তাকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও অনেক বেশি।

চলতি মৌসুমে অবশ্য বেশ ফিটই ছিলেন মেসি। ২০২৫ সালে মেজর লিগ সকারে মায়ামির হয়ে প্রায় সব ম্যাচেই খেলেছেন তিনি। এবারও টানা ১৩ ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।


মেসি মাঠ ছাড়লেও ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেছে মায়ামি। ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে জয় তুলে নেয় তারা। হ্যাটট্রিক করেন লুইস সুয়ারেজ।

সর্বাধিক পঠিত