শনিবার, ২৩ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে মাদক সম্রাটকে আটক করার পর ছেড়ে দেয়ার অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে
daily-fulki

সাভারে মাদক সম্রাটকে আটক করার পর ছেড়ে দেয়ার অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে


স্টাফ রিপোর্টার : সাভারে কুখ্যাত মাদক সম্্রাট বেদে পল্লীর রঞ্জিতকে আটক করার পর ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে ডিবি পুলিশের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে ছেড়ে দেয়ার বদৌলতে মোটা অংকের অর্থ ডিবি পুলিশ সদস্যদের হাতে দিতে হয়েছে ডিলার রঞ্জিতকে।


নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সাভারের অন্যতম বৃহৎ মাদক আখড়া সাভার পৌর এলাকার বেদে পল্লীতে শুক্রবার (২২ মে) দুপুরে ডিবি পুলিশের এস আই সুজিত কুমার মৃধার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ১২০ পিচ ইয়াবাসহ আটক করে মাদক ব্যবসায়ি ও ৩টি মাদক মামলার আসামী রোকসানা আক্তার ওরফে রুকশা ও সাকিবকে। তারা দুইজনই মাদক সম্রাট ও একাধিক মামলার আসামী রঞ্জিতের সাব ডিলার। 


পরে রঞ্জিত তাদেরকে ছাড়িয়ে নেয়ার জন্য এদিন সন্ধ্যায় সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউনের সামনে ডিবির টিমের গাড়ীর নিকট গেলে কনস্টেবল গোপাল রঞ্জিতকে হেচকা টান দিয়ে গাড়ীতে তুলে নেয়। পরবর্তীতে রাত পৌণে ১টার দিকে পুলিশ দর কষাকষির পর ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনীর একটি তেল পাম্পের নিকটবর্তী স্থান থেকে বেদে পল্লীর বাসিন্দা রাকিবের মাধ্যমে ১২ লাখ টাকার বিনিময়ে রঞ্জিতকে ছেড়ে দেয়া হয়। 


এ বিষয়ে জানতে এস আই সুজিত কুমার মৃধাকে ফোন করলে তিনি রিসিভ করেননি। 


তবে ঢাকা জেলা উত্তর ডিবির ওসি সাইদুল ইসলাম বিষয়টি সম্পর্কে জানান, রঞ্জিত আটককৃতদের ছাড়িয়ে নিতে এসেছিল। তার সংশ্লিষ্টতা আছে কিনা তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তাকে আটক করার বিষয়টি সঠিক নয়। এ ছাড়া তার বিরুদ্ধে অন্য কোন মামলা থাকলেও আমাদের জানা নেই এবং আমরা তা তল্লাশী করে দেখিনি।

 

সর্বাধিক পঠিত