শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
কক্সবাজার জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
daily-fulki

কক্সবাজার জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

 

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদরে শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৮টারদিকে সকল ধরনের মবক্রেসি, নৈরাজ্য ও আইনবহির্ভূত অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার এর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাঈদ আনোয়ার বলেন, “কক্সবাজারে কোনো ধরনের সন্ত্রাস, মবক্রেসি ও আইনবহির্ভূত কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কক্সবাজার জেলা ছাত্রদল সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

তিনি আরও বলেন, “আইন নিজের হাতে তুলে নেওয়ার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সচেতন ভূমিকা পালন করতে হবে।

 

সর্বাধিক পঠিত