বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
‘ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছি’—বিশ্বকাপ দলে ডাক পেয়ে নেইমার
daily-fulki

‘ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছি’—বিশ্বকাপ দলে ডাক পেয়ে নেইমার


ফুলকি ডেস্ক : দীর্ঘ প্রায় তিন বছর পর আবারও ব্রাজিল জাতীয় দলের জার্সিতে ফিরছেন নেইমার। আর বিশ্বকাপ স্কোয়াডে নিজের নাম শুনেই আবেগে ভেঙে পড়েছিলেন ব্রাজিলিয়ান এই তারকা।


২০২৬ বিশ্বকাপ সামনে রেখে কোচ কার্লো আনচেলত্তি ঘোষিত ব্রাজিল দলে জায়গা পেয়েছেন নেইমার। স্কোয়াড ঘোষণার পর নিজের আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি জানান, এই মুহূর্তের জন্য কতটা কঠিন সময় পার করতে হয়েছে তাকে।

নেইমার বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমি ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছি।


এখানে পৌঁছানো মোটেও সহজ ছিল না।’
তিনি আরো বলেন, ‘যারা পুরো সময় আমার পাশে ছিল, মাঠে ও মাঠের বাইরে, তাদের সবাইকে ধন্যবাদ। আমার নিরাপত্তা, ফিটনেস ও যত্ন নেওয়ার জন্য যারা কাজ করেছে, এই ডাক শুধু আমার জন্য নয়, তাদের সবার জন্য।’


 

২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ভয়াবহ এসিএল চোটে পড়েন নেইমার।


এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। সেই চোটের পর জাতীয় দলের হয়ে আর খেলাও হয়নি তার।
তবে শেষ পর্যন্ত ফিটনেস ফিরে পেয়ে আবারও বিশ্বকাপ মঞ্চে ফিরছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই ফুটবলার। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৭৯ গোল করেছেন তিনি।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে ব্রাজিল।


সেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। 
এদিকে ব্রাজিল দলে জায়গা হয়নি জোয়াও পেদ্রো ও রিচার্লিসনর মতো পরিচিত নামদের।

 

সর্বাধিক পঠিত