মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় মধ্যরাতে ঝুটের গোডাউনে আগুন
daily-fulki

আশুলিয়ায় মধ্যরাতে ঝুটের গোডাউনে আগুন


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত ১২টার দিকে আশুলিয়ার গোরাট এলাকায় মোঃ হাশেম মিয়ার মালিকানাধীন একটি ঝুটের গোডাউনে এ ঘটনা ঘটে। এতে ওই গোডাউনের মালামাল পুড়ে গেলেও হতাহতের খবর পাওয়া যায়নি।


ফায়ার সার্ভিস জানায়, রাত ১২টার দিকে আগুনের সংবাদ পেয়ে ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে জিরাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ ডিইপিজেড আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। মোট ৫টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ভোর ৫টার মতো লাগে বলে জানায় ফায়ার সার্ভিস। এতে ওই গোডাউনের প্রায় ৮ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
 

সর্বাধিক পঠিত