মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
কুড়িগ্রাম চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ নারী আটক
daily-fulki

কুড়িগ্রাম চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ নারী আটক


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারী উপজেলায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ মে ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৫ টারদিকে কুড়িগ্রাম জেলার চিলমারী থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন মাটিকাটা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া এলাকার বাসিন্দা মোছা. নাজমিন আক্তার (২২)-কে ১২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বলেন,


“চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকা থেকে এক নারী মাদক কারবারিকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”

তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলার সব থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত